সংবিধান রক্ষার একমাত্র পথ যথাসময়ে নির্বাচন করা – ইনু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গণতন্ত্রে প্রাতিষ্ঠানিকরণ, সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং সংবিধান রক্ষার একমাত্র পথ যথাসময়ে নির্বাচন করা। 

শনিবার (০৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এ তথ্য নিশ্চিত করেছেন। যারা সরকার উৎখাত এবং সংবিধান অদল–বদলের কথা বলে তাঁরা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে এটা অতান্ত দুঃখ জনক।

ইনু বলেন, সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি–বিদেশী চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময় অনুষ্ঠিত করাই হচ্ছে একমাত্র পথ। সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাতীয় আইনজীবী পরিষ শাখার নেতৃবন্দের সঙ্গে মতবিনিমিয় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, প্রচার সম্পাদক কারশেদ, জাতীয় আইনজীবী পরিষদের আহবায়ক এ্যাড. তানজিলুর রহমান, যুগ্ম–আহবায়ক এ্যাড. জয়দেব বিশ্বাস, সদস্য আল–মুজাহিদ মিঠু, সোহেলী পারভীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শায়লা/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More