দীপ্ত নিউজ
জাতীয়

সংবিধান না মানলে দেশের নাগরিক না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংবিধান না মানলে দেশের নাগরিক না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের সংবিধান না মানলে তাদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয়।

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান দিয়েছেন। এ সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করব।‘

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা দেশের সংবিধান মানে না তাদেরকে বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয়। বিএনপি নেতারা অনেক কথাই বলছেন। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলেছি।‘

 

আফ/দীপ্ত নিউজ