শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

সংঘর্ষের শঙ্কায় পাক-আফগান সমর্থকদের মধ্যে গ্যালারি ভাগাভাগি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংঘর্ষের শঙ্কায় পাক-আফগান সমর্থকদের মধ্যে গ্যালারি ভাগাভাগি

আগস্ট–সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

সম্প্রতি ক্রিকেটে আফগানিস্তান ও পাকিস্তান দ্বৈরথ নতুন উত্তেজনা তৈরি করেছে। মাঠে এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই উত্তেজনার পারদ চড়া। অতীতে উভয় দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষ। কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য পাকিস্তানি ও আফগান সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা স্ট্যান্ড ও প্রবেশপথ নির্ধারিত করেছে সংস্থাটি।

সংগঠকরা নিশ্চিত করেছেন, এবার টিকিট বিক্রি হবে জাতীয়তা অনুযায়ী সীমিতভাবে। পুরো টুর্নামেন্টে সমর্থকদের জন্য নির্ধারিত আসন বরাদ্দ থাকবে। শারজাহ স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৬,০০০।

এই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান।

আল