শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ষড়যন্ত্রকারীরা এই নির্বাচন আসলে এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ষড়যন্ত্রকারীরা এই নির্বাচন আসলে এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সব সময় আমরা দেখেছি ষড়যন্ত্রকারীরা এই নির্বাচন আসলে এক হয়ে যায়, আরেকটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন আসলে অনেক দল সেই সময় নির্বাচনে অংশ গ্রহণ করে না এবং নির্বাচন যেনো না হয় তার জন্য তারা হইচই করতে থাকে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের বৈন্যা–কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও মাদক–সন্ত্রাস বিরোধী সমাবেশ এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখন নির্বাচন আসলেই অনেক স্রোত কাউন্টার স্রোত আসে। যারা গণত্রন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না৷ তাই এই কাজগুলো করে।

স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়া প্রসঙ্গে বলেন, জামায়াত সব সময় বাইতুল মোকারমের উত্তর গেটে অনুষ্ঠান করতো। জামায়েতকে এবার বলে দেওয়া হয়েছে বায়তুল মোকারমের ওই জায়গায় সমাবেশ করলে একটি জানজটের সৃষ্টি হয়। তাই তাদের কে বলা হয়েছে যেনো অন্য কোনো ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।

 

এম এ হালিম/ আল/দীপ্ত সংবাদ