শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারালো জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারালো জিম্বাবুয়ে
শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারালো জিম্বাবুয়ে

টি–টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সি‘গ্রুপে অপরাজিত দল হিসেবে সুপার এইচে উঠলো তারা। আর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে, শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে পরের রাউন্ডে উঠলো জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

পাথুম নিসাঙ্কা ৬২, পবন রথনায়েক ৪৪ ও কুশল পেরেরা‘র ব্যাট থেকে আসে ২২ রান। ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও গ্রায়েম ক্রেমারের শিকার দু‘টি করে উইকেট।

জবাবে, ব্রায়ান বেনেট ও তদিওয়ানাশে মরুমণির ৬৯ রানের জুটিতে ভালোভাবেই এগুচ্ছিলো জিম্বাবুয়ে। ব্যক্তিগত ৩৪ রানে মরুমণি ফেরার পর হাল ধরেন সিকান্দার রাজা। তবে ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলার পর বিদায় নেন তিনিও। তবে টনি মুনিওঙ্গার ৩ বলে আট রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি বেনেটের অপরাজিত ৬৩ রানে ভর করে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় রোডিশিয়ানরা।