শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা

শেষ হয়েছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন এবং ছয়টি পৌরসভাসহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপ–নির্বাচনের ভোটগ্রহণ।

শনিবার (৯ মার্চ) সকাল আটটায় শুরু হয় ভোট নেয়া। যেটি চলে বিকেল চারটা পর্যন্ত। এরপরই শুরু হয়েছে গণনা।

ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে অনুষ্ঠিত হয়েছে উপ–নির্বাচন। দুই সিটিতেই ইলেকট্রনিং ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রে ভোটার ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। অন্যদিকে কুমিল্লায় ১০৫টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৮। সিটি নির্বাচনে ইভিএম বিড়ম্বনা, কুমিল্লায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার মধ্যেই শেষ হয়েছে ভোট।

দুই সিটি বাদে শনিবার ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় উপনির্বাচন, জামালপুরের বকশীগঞ্জ, বরগুনার আমতলী ও পটুয়াখালী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে।

পৌরসভার শূন্যপদে উপ–নির্বাচন হয়েছে ১৫টিতে, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপ–নির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপ–নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ