শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কেপ ভার্দের কঠিন বাধা পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩২ গোলের জয় তুলে নেওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। শেষ আটে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মিসর।

আর্জেন্টিনা মাঠে নামার ঘণ্টা চারেক আগে ডালাস স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চকর ম্যাচ খেলে মিসর ও অস্ট্রেলিয়া। ১২০ মিনিটের সেই খেলা ১১ সমতা নিয়ে টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪২ ব্যবধানে জিতে মিসর শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।

আগামী ৭ জুলাই আটলান্টার মার্সিডিজবেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মেসিসালাহদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে থামবে যেকোনো এক ফুটবল মহাতারকার দৌড়। ক্লাব ফুটবলে একে অপরের বিপক্ষে খেলেছেন, দেখা হয়েছে আন্তর্জাতিক ফুটবলেও। বিশ্বকাপে আরেকবার তাদের দ্বৈরথ দেখা যাবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়।

এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ১১১ মিনিটে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের জয়। তবে ম্যাচটি শেষ হওয়ারও প্রায় দুই ঘণ্টা আগে নির্ধারিত হয়ে যায় তাদের পরবর্তী প্রতিপক্ষ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More