শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খেলা

শেষ মুহূর্তের গোলে জিতল রিয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেষ মুহূর্তের গোলে জিতল রিয়াল

 

শেষ মুহূর্তের গোলে দেপোর্তিভো আলাভেসকে ১–০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো লস ব্লাঙ্কোস।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। কিন্তু ভালভার্দের কোনাকুনি শট প্রতিহত করেন আলাভেস গোলরক্ষক।

এরপর নিষ্প্রাণ কেটেছে প্রথমার্ধের বাকি সময়। বিরতির পর নাচো ফার্নান্দেস লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় রিয়াল। ৭৫ মিনিটে রদ্রিগোর লক্ষ্যভ্রষ্ট শট আবারো হতাশ করে গ্যালাক্টিকোদের।

তবে ম্যাচের যোগ করা সময়ে দলকে আনন্দে ভাসান লুকা ভাসকেস।

কষ্টার্জিত এই জয়ে জিরোনাকে টপকে টেবিলের শীর্ষে উঠলো আনচেলত্তির শিষ্যরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।