শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে শীতকালীন সবজি চাষে লাভের মুখ দেখছেন চাষীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে শীতকালীন সবজি চাষে লাভের মুখ দেখছেন চাষীরা

গারো পাহাড় ঘেরা শেরপুরের সীমান্তবর্তী তিন উপজেলার পতিত জমিতে চাষ হচ্ছে রকমারি সবজি। কৃষি বিভাগ বলছে, দিন দিন সবজির আবাদ বেড়ে যাওয়ায়, ওই অঞ্চলে কৃষিতে বিল্পব ঘটেছে।

শেরপুরের পাহাড়ি অঞ্চল ঘেরা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর টিলার পতিত জমিতে চাষ হচ্ছে লাউ, বেগুন, বাঁধাকপি, ফুলকপিসহ ১২ রকমের সবজি। এবার প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আগাম শীতকালীন শাক-সবজির আবাদ করে লাভের মুখ দেখছেন চাষীরা।

এরইমধ্যে সবজি বিক্রি শুরু হয়েছে। দামও ভাল পাচ্ছেন চাষীরা। আড়ৎদাররা জানান, স্থানীয়দের চাহিদা মিটিয়ে বেশিরভাগই আসছে ঢাকায়। কৃষি বিভাগ জানিয়েছে, পাহাড়ি এসব টিলায় প্রতিবছর ৪০ হাজার মেট্রিকটন সবজি উৎপাদন হয়।

পাহাড়ি এলাকায় ব্যাপক আকারে সবজি চাষ হলে, কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা।