শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাব্য সংকলনের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাব্য সংকলনের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাব্য সংকলনের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট।

সোমবার (২৭ মে) বিকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ফ্রেঞ্চ দূতাবাসের সাংস্কৃতিক দপ্তর অলিয়ঁস ফ্রসেঁজের মূল মিলনায়তনে “স্বদেশপ্রত্যাবর্তন” শীর্ষক এই কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার।

অনুষ্ঠানের সমন্বয় ও উপাস্থাপনায় ছিলেন পিস অ্যান্ড হারমনি ট্রাস্পের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল কবি আনিস মুহম্মদ। সভাপতিত্ব করেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর নানা চড়াই–উৎরাই পেরিয়ে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন জননেত্রী শেখ হাসিনা।

 

এসএ/দীপ্ত সংবাদ