শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

ঢাকায় শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। বৃহস্পতিবার মাসব্যাপী প্রদর্শনী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্পীদের এ মিলনমেলা বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চার বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে, দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ। ১৯তম এ প্রদর্শনীতে ১১৩টি দেশের ৪৯৩ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করছেন। মাসব্যাপী এ আয়োজনে থাকছে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, সেমিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, পারফর্মেন্স আর্ট, ভাস্কর্য, চিত্রকর্ম প্রদর্শনী, স্থাপনা শিল্প, শিশু কর্ণার ও নিউমিডিয়াসহ কারুপণ্য মেলা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে দেশী বিদেশী চিত্রশিল্পীদের হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও তাদের সংস্কৃতি জানতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ।

মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে নৌ-বিহারে অংশগ্রহণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিদেশী শিল্পীরা।