দৈনিন্দন প্রয়োজনে অনেকেরই মার্কেটে যেতে হয়। তবে অনেকে মার্কেটের উদ্দেশে বের হয়ে পড়েন ভোগান্তিতে। কারণ, যে মার্কেটের উদ্দেশে বের হন সেটি বন্ধ। তাই ভোগান্তি এড়াতে জেনে নেয়া জরুরি সপ্তাহের কোন দিন কোন এলাকার দোকানপাট, শপিংমল ও দর্শনীয় স্থান বন্ধ থাকে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কোন কোন শপিংমল ও দর্শনীয় স্থানসমুহ বন্ধ থাকবে জেনে নিই,
যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।