শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ‘অন্যায়ভাবে মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার ঢাকায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।

সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওইদিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশের বিষয়ে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে রবিবার চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১৫ সেপ্টেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রবিবার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে আমানের স্ত্রী সাবেরা আমানকেও কারাগারে পাঠানো হয়।

আরও কয়েকটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দেওয়া হয়েছে। এসবের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ