শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শীতের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের কারিগররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শীতের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের কারিগররা

শীতের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের ক্ষুদ্র পোশাক শিল্পের কারিগররা। এক হাজারের বেশি কারখানায় তৈরি হচ্ছে বাহারি নকশার শীতবস্ত্র। যার সাথে জড়িত ৫ হাজারের বেশি পরিবার।

দিনরাত চলছে মেশিনের খুট খাট শব্দ। কেউ নকশা করছে, কেউ ব্যস্ত সেলাই কাজে, আবার কেউ করছে প্যাকেজিং ও কাটিংয়ের কাজ। নানা ধরণের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত কারিগররা। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ও বজ্রযোগিনী এবং রামপালের তিন ইউনিয়নের এক হাজারের বেশি মানুষ জড়িত শীতবস্ত্র তৈরির কাজে।

এ শিল্পের উন্নয়নে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প। গত অক্টোবর থেকে শুরু হয়েছে গার্মেন্টস মালিক ও কারিগরদের পোশাক তৈরির প্রস্তুতি। গুণগত মান ভালো হওয়ায় এসব পোশাকের চাহিদা বেশি।