শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শীতের আগাম সবজির ফলনে খুশি কুমিল্লার চাষিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শীতের আগাম সবজির ফলনে খুশি কুমিল্লার চাষিরা

আবহাওয়া অনুকূলে থাকায় শীতের আগাম সবজির ভাল ফলন হয়েছে কুমিল্লা গোমতী নদীর চরে। দামে খুশি চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এ সবজি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

প্রায় দুই যুগ ধরে গোমতী নদীর চরে চলছে সবজি চাষ। উৎপাদন বেড়ে হয়েছে দ্বিগুণ। এবছরও আবাদ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, শিম, বেগুন, পটল, মুলা, টমেটো, পালংশাকসহ নানা পদের শীতের আগাম সবজি। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।

আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কৃষিনীতি আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে সবজির ফলন বেড়েছে- বলছেন কৃষি কর্মকর্তারা। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গোমতীর চরে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়।