দীপ্ত নিউজ
নির্বাচিত ৩

শিশু আছিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শিশু আছিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত মাগুরা জেলার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট রায় ঘোষণা হবে আজ।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করবেন।

এর আগে, ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ আবেদনে তা পিছিয়ে আজকের (৩১ আগস্ট) দিন ধার্য করেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মেডিকেল রিপোর্টসহ উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

আদালতে আসামিপক্ষে রয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে মামলার অপর ৩ আসামি, (আছিয়ার বোন জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগম)-কে খালাস দেয়া হয়।

পরবর্তীতে ট্রাইব্যুনালের রায়ের পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

 

এসএ