শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস চেয়ে আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস চেয়ে আপিল

মাগুরা জেলায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখ‘কে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

দণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) আইনজীবী নিজে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৭ মে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখ‘কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অন্য তিন আসামি– বোন জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়েছে।

মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

 

এসএ