শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

শিশুদের কোনো স্বার্থে ব‌্যবহার করা যাবেনা: ডেপুটি স্পীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশুদের কোনো স্বার্থে ব‌্যবহার করা যাবেনা: ডেপুটি স্পীকার

ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু বলেন, ‘ধর্মীয় উদ্দেশ‌্যে বা অন‌্য কোন উপলক্ষ‌্যের দোহাই দিয়ে শিশুদের দিয়ে চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি বা নির্দিষ্ট কোন গোষ্ঠীর স্বার্থে কোন শিশুকে ব‌্যবহার করা যাবেনা।‘

সোমবার (৫ জুন) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর সহযোগিতায় ‘শিশুবান্ধব নগর শিশুর অধিকার; বাস্তবায়ন আমাদের অঙ্গীকার‘ প্রতিপাদ্যে আয়োজিত সংসদীয় আরবান ককাস গঠন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের সকলেরই দায়িত্ব। আর এই দায়িত্ব সূচারুরূপে পালন করতে হলে আগামীর ভবিষ‌্যত ও বাংলাদেশের সম্পদ; প্রতিটি শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। কোন শিশু অবহেলায়, অনাদরে বা অযত্নে বড় হতে পারে না।

সভায় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং, শিরীন আহমেদ, শবনম জাহান, আরমা দত্ত, শামসুন নাহার, সৈয়দা রুবিনা আক্তার, হাবিবা রহমান খান, বাসন্তী চাকমা ও আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।

এসময় সভায় সংসদ সদস‌্যসহ সবার মতামতের ভিত্তিতে মো. শামসুল হক টুকুকে উপদেষ্টা, রানা মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং আরমা দত্তকে সদস‌্য সচিব করে একটি সংসদীয় আরবান ককাস গঠন করা হয়।

সভায় সংসদ সদস‌্য রানা মোহাম্মদ সোহেল এবং ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর উপ পরিচালক জনাব মঞ্জু মারিয়া পালমা এর যৌথ সঞ্চালনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডিরেক্টর অপারেশনস্ সাগর মারান্ডী,ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এমি/দীপ্ত নিউজ