শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

শিশুকে বাঁচাতে গিয়ে আহত সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশুকে বাঁচাতে গিয়ে আহত সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম (২৮)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। সেলাই দেওয়া হয়েছে।

আহত সারজিস জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন বাচ্চাকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

 

এসএ