শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা এবং ভাষাসংগ্রামী মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার–পরিজন, আত্মীয়–স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর কলাবাগানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

প্রয়াত রহিমা ওয়াদুদের দাফন কখন ও কোথায় করা হবে তা জানা যায়নি। বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল রোববার (৭ মে) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মায়ের দাফন সম্পন্ন হবে।

 

আল/দীপ্ত সংবাদ