শিরোনাম
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৯ অক্টোবর ২০২৬ কলেরা প্রতিরোধে বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান, চুক্তি সই
দীপ্ত নিউজ
অন্যান্য

শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
শিক্ষক ডা. রায়হান শরীফ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলির ঘটনায় মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর–রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়, ‘ডা. মো. রায়হান শরীফ (২১৩৮৯২), প্রভাষক (কমিউনিটি মেডিসিন), শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ ফৌজদারি অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেন শিক্ষক রায়হান শরীফ।

এ ঘটনা তদন্তে সোমবার (৪ মার্চ) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন– অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

গত সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিস্তল নিয়ে হঠাৎ শিক্ষক রায়হান শরিফ ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের ডান পায়ে গুলি করেন। পরে তার চিৎকার শুনে সহপাঠীরা এসে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।