শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলো মরণফাঁদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলো মরণফাঁদ’

দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলো মরণফাঁদ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন এ ছাত্রনেতা।

মামুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ, শিক্ষার্থীরা যে আবাসিক হলগুলোয় থাকেন তার বেশিরভাগ হল পুরনো দিনের হওয়ায় নিরাপদ নয়। সারা দেশের অনেক আবাসিক হল যেকোনো সময় ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। গত কয়েক মাসে কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় এসব হলের শিক্ষার্থীদের থাকাটা নিরাপদ নয়।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরও জানান, শিক্ষার্থীদের মরণফাঁদ পুরোনো আবাসিক হলগুলো নতুন করার কোন উদ্যোগ নিচ্ছে না সরকার। হলের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হলেও শিক্ষার্থীদের বাধ্য হয়ে ব্যবহার করতে হয় সেগুলো। অতিদ্রুত সময়ে সারাদেশে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বসবাসের উপযোগী করে তোলার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আল মামুন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ