শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাহপরানে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শাহপরানে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

সিলেটের সদর উপজেলার পীরেরচক বাজার এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে যুবক খুনের ঘটনায় মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহমুদ হোসেন (৪৫)। মাহমুদ হোসেন পীরেরচক কুশিরগুল গ্রামের বাসিন্দা।

বুধবার (২৩ মার্চ) রাতে বটেশ্বর এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানার এসআই মনির।

প্রসঙ্গত, রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পীরেরচক বাজার এলাকায় বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (৩৪) খুন হন। মাটি কাটার মেশিন (এস্কেভেটর বা ভেকু) দিয়ে তার বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পীরেরচক গ্রামের মনহর আলী মনু মিয়ার ছেলে ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫) পলাতক ছিলেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আশিকের ছোট ভাই মাসুক মিয়া বাদি হয়েছেন। মামলায় ইসরাব ও মাহমুদ ছাড়াও একই এলাকার খুরশেদ আলম (৩৫) নামের একজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত তিনজনের সঙ্গে আশিকের পরিবারের জায়গা–জমি সংক্রান্ত বিরোধ রয়েছে দীর্ঘদিনের। রবিবার সকালে বিরোধপূর্ণ জায়গায় অভিযুক্তরা ভেকু দিয়ে মাটি কাটতে শুরু করেন। এসময় আশিক প্রতিবাদ করলে উভয়পক্ষের মাঝে ঝগড়া শুরু হয় এবং একপর্যায়ে ভেকুর আঘাতে তার প্রাণহানি ঘটে।

আফ/দীপ্ত সংবাদ