শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি ‘স্বর্ণের ডিম’ উদ্ধার
স্বর্ণের ডিম'

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর শরীর থেকে তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট–২–এ আসা আরমান উদ্দিন সিদ্দিকী নামের এক যাত্রীকে প্রাথমিকভাবে সন্দেহজনক মনে হলে প্রিভেন্টিভ টিম তাকে তল্লাশি করে।

তল্লাশির সময় ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২৯০ গ্রাম। প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম এবং স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে রাজস্ব বোর্ড জানায়।

ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান।