শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শর্ত মানলে পদ্মা সেতুতে ঈদের পরও মোটরসাইকেল চলবে: সেতু সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শর্ত মানলে পদ্মা সেতুতে ঈদের পরও মোটরসাইকেল চলবে: সেতু সচিব

মোটরসাইকেল চালকরা সব শর্ত মেনে পদ্মা সেতুতে চলাচল করলে ঈদের পরেও সেতুতে চলাচলের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

সেতু সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন ও টোল বুথ করা হয়েছে। তবে চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখানেও টোল দিতে পারবে।

এছাড়া নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে চালকদের প্রয়োজনীয় শর্ত দেওয়া হয়েছে। অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার রাখা হয়েছে। যে সকল শর্ত দেওয়া হয়েছে সেসব শর্ত মেনে চললে ঈদ–পরবর্তী সময়েও পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু রাখা হবে।

ঈদুল ফিতরকে সামনে রেখে দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হবে। এর আগে, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর দিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিনই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এমি/দীপ্ত