শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে যেসব খাবার
শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে যেসব খাবার

গরমে ঘামের কারণে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও লবণের অনেকটাই বের হয়ে যায়। তাই অনেক সময় দেখা দেয় পানি শূন্যতা। ডায়েরিয়া, হিট স্ট্রোক ইত্যাদির ভয় তো থাকেই। সময় অতিরিক্ত মশলাদার খাবার বাদ দিয়ে খেতে হবে বেশি পানি রয়েছে এমন সব খাবার তবে কৃত্রিম রং ও স্বাদযুক্ত কোনো জুস বা পানীয় খাবেন না। তাতে সাময়িক তৃষ্ণা মিটলেও ডেকে আনবে নানা ক্ষতি।

জেনে নিন কোন খাবারগুলো শরীর ভেতর থেকে ঠান্ডা রাখে:-

তরমুজ: তরমুজ পানীয় ফল। তাই গরমে অবশ্যই খেতে হবে তরমুজ। গরমের সময় মাত্রাতিরিক্ত ঘাম হওয়ায় শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে ডিহাইড্রেশনের আশংকা বাড়ে। তরমুজ এই পানির ঘাটতি দূর করে।

লেবু–পানি: তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিংক না খেয়ে, লেবু–পানি পান শুরু করুন। গরমের সময় শরীরকে সতেজ রাখতে এটি খুবই সহায়ক।

শসা: পানি এবং ফাইবার থাকার কারণে গরমকে হারাতে সহায়ক শসা। এটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়।

ডাবের পানি: এতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, যা শরীরে পানির মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে এনার্জি বাড়াতেও সাহায্য করে। তাই গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের পানি পান করুন।

দই: গরমকালে খুবই উপকারী খাবার হচ্ছে, টক দই। কারণ এতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সবুজ শাকসবজি: এই ধরনের খাবারে ফাইবার এবং পানির মাত্রা খুব বেশি পরিমাণে থাকে। তাই প্রত্যেকবার খাবারের সঙ্গে অল্প করে সবজি খেলে শরীরে পানির মাত্রা কমে যাওয়ার আশংকা কমে। সেই সঙ্গে শরীরও চাঙা হয়ে ওঠে।

হালকা খাবার খান: গরমকালে খাবার হজম হতে সমস্যা হয়। তাই এই সময় হালকা খাবার খাওয়াই ভালো। বেশি ঝাল–মশলা দেওয়া খাবার এড়িয়ে চলুন।

যূথী/দীপ্ত সংবাদ