শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

শবে বরাতে বেড়েছে গরু-খাসির মাংসের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শবে বরাতে বেড়েছে গরু-খাসির মাংসের দাম

সাপ্তাহিক ছুটির দিনে পবিত্র শবে বরাত ঘিরে রাজধানীর কাওরান বাজারে গরু ও খাসির মাংসের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে চাহিদা বেশি থাকার সুযোগে বেড়েছে, গরু, মুরগি ও খাসি মাংসের দাম।


ভোক্তাদের দাবি, গরু ও খাসীর মাংসের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা দরকার। শবে বরাত হওয়ায় বেশিরভাগ দোকানে ৭৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। যা গত শুক্রবার ছিল ৭৫০টাকা। খাসির মাংস ১২০০–১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে বাজারে সংকট দেখা দিয়েছে ভোজ্যতেলের। বিক্রেতারা জানান, তেল কোম্পানির মালিকরা দাম বাড়ানোর আগে বাজারে এমন সংকট তৈরি করে।

স্বস্তি রয়েছে সবজির বাজারে। শীতকালীন সবজির সরবরাহ ভাল থাকায় দামও কম। ফুলকপি, টমেটো, শিম আলুসহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে। আদা, রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটাই কমেছে। রমজানকে কেন্দ্র করে বাজারে যেন উর্ধ্বগতি না থাকে সেজন্য তদারকির দাবি সাধারণ মানুষের।