শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

দুই বছর আগে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ৯ বিচারপতি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

শপথ গ্রহণ করা বিচারপতিরা হলেন:

১. মো. শওকত আলী চৌধুরী।

২. মো. আতাবুল্লাহ,।

৩. বিশ্বজিৎ দেবনাথ।

৪. জনাব মো. আলী রেজা।

৫. মো. বজলুর রহমান।

৬. কে, এম, ইমরুল কায়েশ।

৭. ফাহমিদা কাদের।

৮. মো. বশির উল্লাহ।

৯. এ, কে, এম, রবিউল হাসান।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনির, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মুঞ্জুরুল হক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।