শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

শনিবার জাতিসংঘ মহাসচিবের যত কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শনিবার জাতিসংঘ মহাসচিবের যত কর্মসূচি

বাংলাদেশ সফরের তৃতীয় দিন শনিবার (১৫ মার্চ) ব্যস্ত সময় কাটাবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরই অংশ হিসেবে তিনি সকাল ৯টায় রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) ও বাংলাদেশের মধ্যকার একটি বৈঠকে যোগ দিবেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠক শেষে আন্তোনিও গুতেরেস রাজধানী জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় যাবেন। সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ পর্যন্ত জাতিসংঘ মহাসচিব হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দিবেন।

এরপর, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত আন্তোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।

এছাড়া, বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় ৪দিনের সফরে ঢাকা পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

 

ইএ‌/এসএ