শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শতাধিক দুস্থ পরিবার পেলো ইফতার সামগ্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শতাধিক দুস্থ পরিবার পেলো ইফতার সামগ্রী

ফেনীতে দুস্থ্-হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াসিন মানিকের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে: চাল, আলু, পেঁয়াজ, চিনি, ছোলা বুট, তেল।

ব্যবসায়ী মো. ইয়াসিন মানিক জানান, গ্রামের হতদরিদ্র শতাধিক ব্যক্তির জন্য ইফতার সামগ্রী গুলো তুলে দেয়া হয়েছে। আমার মতো অন্যরা এগিয়ে আসলে দরিদ্ররা উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হাফিজুল করিম রিয়াদ, সমাজসেবক রবিউল হাসান রনি, নূর হোসেন পিংকু, রায়হান, নির্জন, ইসমাম প্রমুখ।

 

এমি/দীপ্ত