শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

লোডশেডিং কবে কমবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লোডশেডিং কবে কমবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা

আগামী দু–তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, লোডশেডিংয়ের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। আগামী দু–তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এছাড়া প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন শেষ করে দেশে ফিরলেই ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ রূপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংস্কারের পরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক চলে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়।