শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লিবিয়া থেকে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ৩১০ অনিয়মিত বাংলাদেশি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে লিবিয়াভিত্তিক এয়ারলাইন ফ্লাই ওরি ইন্টারন্যাশনালের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্মকর্তারা। দেশে ফেরার পর তাদের প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসহ সহায়তা দিয়েছে আইওএম।

অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপের যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন।

প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন।

বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বয়ে তাদের দেশে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মানবপাচার রোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরত আসা এই বাংলাদেশিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

এসএ