শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাণিজ্য

লালমনিরহাটে শুরু হয়েছে শীতের আগাম সবজি বেচাবিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লালমনিরহাটে শুরু হয়েছে শীতের আগাম সবজি বেচাবিক্রি

লালমনিরহাটের বাজারে শুরু হয়েছে শীতের আগাম সবজি বেচাবিক্রি। তবে, উৎপাদন খরচ বাড়ায় লোকসানের আশঙ্কায় অনেক কৃষক। কৃষি বিভাগ বলছে, যারা এখন সবজি বাজারে তুলছেন, তারা ভালো দাম পাচ্ছেন।

এবারও লালমনিরহাটের পাঁচ উপজেলাতেই বাণিজ্যিকভাবে চাষ হয়েছে শীতের আগাম সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে হরেক পদের এসব সবজি পাঠানো হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জায়গায়। ফুলকপি এবং বাঁধাকপি চাষে বেশি বিনিয়োগ ও শ্রম দিতে হয় কৃষকদের। এ বছর উপকরণের দাম বাড়ায়, এর প্রভাব পড়েছে উৎপাদন খরচে। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় আছেন অনেকে।

যদিও কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এবছর এখনও শীতের আগাম সবজির ভালো দাম বাজারে। লালমনিরহাটের ছয় হাজার পাঁচশ হেক্টর জমি, শীতের আগাম সবজির জন্য ঠিক করা হয়েছে এবছর।