শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সেলোনার শিরোপা উৎসবে লামিন ইয়ামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিলিস্তিনের পতাকা হাতে বার্সেলোনার শিরোপা উৎসবে লামিন ইয়ামাল
ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ‘কে ২–০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগা শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা।

রবিবার (১১ মে) লস ব্লাঙ্কোদের হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

শিরোপা জয়ের পর খোলা বাসে ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপনে মেতেছেন বার্সা ফুটবলাররা। সেই উৎসবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন লামিন ইয়ামাল।

খোলা বাসে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাবে ফিলিস্তিনের পতাকা নাড়তে দেখা যায় এই তরুণ ফরোয়ার্ড‘কে।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও আর ছবিতে দেখা যায়, ইয়ামাল অত্যন্ত আনন্দের সঙ্গে পতাকাটি উঁচিয়ে ধরে আছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লা লিগা জয়ের পর সোমবার (১২ মে) বার্সেলোনা শিরোপা উৎসবে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন।

 

এসএ