লাউ দুধের পায়েস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আমার মায়ের হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্যে লাউয়ের সিজনে “দুধ লাউ” আমার খুব প্রিয়! প্রতি শীতেই আমার মায়ের কাছে এই মজার লাউ দুধের পায়েস খাবার বায়না আমার থাকেই থাকে! আপনারা জানতে চান নিশ্চয়ই আমার মায়ের রান্না করা দুধ লাউয়ের বা লাউ দুধের পায়েস রেসিপি?

আসুন জেনে নেই লাউ দুধের পায়েস রেসিপি:-

লাউ দুধের পায়েস রেসিপি

উপকরণ:-

• কচি লাউ– ১টি

• কিসমিস– ১টেবিল চামচ

• এলাচ– ২টি

• দারচিনি– বড় ১টি

• তরল দুধ– ২কেজি

• লবণ– পরিমাণমতো

• চিনি– পরিমাণমতো

প্রণালী:-

১) প্রথমে লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর মাঝখান দিয়ে লাউ কেটে বিচিসহ অংশটুকু বাদ দিয়ে দিন।

২) এবার মিহি কুচি করে লাউ কেটে নিন ও গরম পানিতে ৮–১০ মিনিট ভিজিয়ে রাখুন।

৩) একটি পাতিলে বা বড় হাড়িতে তরল দুধ জ্বাল দিন। এতে এলাচ, দারচিনি ও পরিমাণমতো লবণ আর চিনি দিয়ে জ্বাল দিয়ে দুধ ঘন করতে থাকুন।

৪) তারপর ঘন দুধের মধ্যে কিসমিস ও ভাপ দেয়া লাউ কুচি দিয়ে অল্প কিছু সময় নাড়তে থাকুন।

৫) দুধের মিশ্রণটি ঘন পায়েসের মতো হলে এবার একটি সার্ভিং ডিশে ঢালুন। চাইলে বাদাম, কিসমিস আর জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন মজার এই লাউ দুধের পায়েস!

তৈরি হলে গেল আমার মায়ের হাতের মজার লাউ দুধের পায়েস রেসিপিটি! আপনারা বাড়িতে অবশ্যই রান্না করবেন।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More