শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ঋষি সুনাকের দ্বিপক্ষীয় বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ঋষি সুনাকের দ্বিপক্ষীয় বৈঠক
স্থিরচিত্রে শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে প্রথমবার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করেছেন দুই নেতা।

এর আগে স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের শেষে ফোটোসেশনে অংশ নেন রাজা তৃতীয় চার্লস। পরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কমনওয়েলথ নেতাদের আলোচনা। এতে সভাপতিত্ব করেন কমনওয়েলথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।

জাপানে দ্বিপক্ষীয় সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি নগরীতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।

শনিবার (৬ মে) রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফএম/দীপ্ত সংবাদ