দীপ্ত নিউজ
বাংলাদেশ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা দায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা দায়ের
আবদুল্লাহ আল নোমান ও রাকিব ইমাম

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলায় বশিকপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে জিহাদিকে এলাকায় দেখা যায়নি।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।