শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে।

শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করে গুতেরেস বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন এবং জাতিসংঘের পতাকা উত্তোলনের জন্য গুতেরেস গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান।

এদিন, তিনি বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে যৌথভাবে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ‘ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।