শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে উদ্যোগ নিয়েছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে উদ্যোগ নিয়েছে চীন
ফাইল ছবি: রয়টার্স

রোহিঙ্গা প্রত্যাবসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চীন সুন্দরভাবে মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানশেষে তিনি একথা জানান।

চলতি মাসের শুরুতে অনেকটা নীরবে ঢাকা সফর করেন চীনের বিশেষ দূত দেং সি জুন। তিনি ৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন তিনি। দেং সি জুনের ঢাকা সফরের ধারাবাহিকতায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত শনিবার চীন সফর করছেন। তবে চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর ওয়াশিংটন সফরের আগে চীনা বিশেষ দূতের সাথে বৈঠক হয়েছিল। রোহিঙ্গারা কীভাবে তাড়াতাড়ি ফেরত যাবে, সে বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চীন ভালো উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ আশাবাদী রোহিঙ্গারা সসম্মানে নিজদেশ মিয়ানমারে ফেরত যেতে পারবে।

এফএম/দীপ্ত সংবাদ