শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

রোম থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোম থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হওয়া বিজি–৩৫৬ নম্বর ফ্লাইটটির লক্ষ্য ছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানটি ঢাকায় আসার পথে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হয়।

ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ সদস্যবিশিষ্ট বিমান ক্রুর সবাই নিরাপদে টার্মিনালে নামিয়ে দেয়া হয়েছে। তবে, প্লেনের ভিতরে বোমা আছে কি না, তা নিশ্চিত করার জন্য বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজি–৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয়। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।

তিনি আরও জানন, বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা থাকার তথ্য নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ কাজ করছে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন।