শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর আজ

 

স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ”ইউরেনিয়াম” জ্বালানি।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে আনা ইউরেনিয়াম হস্তান্তর করা হবে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর ২০২৩)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে, পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় উঠবে বাংলাদেশ।

বুধবার ( ৪ অক্টোবর) প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি জানান, যথাসময়ে উৎপাদনে যাবে এই কেন্দ্র।

প্রকল্প পরিচালক শৌকত আকবর জানান, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেই এগুচ্ছে সব কাজ।

রাশিয়ার সহায়তা ও তত্ত্বাবধানে, এক লাখ ১৩ হাজার কোটি টাকার কিছু বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে দুই হাজার চারশ মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১২শ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদনে যাবে শিগগির।

 

এসএ/দীপ্ত নিউজ