শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাসিক নির্বাচনে পুলিশ লাইন মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং প্যারেড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাসিক নির্বাচনে পুলিশ লাইন মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং প্যারেড

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ভোটের সরঞ্জাম।

রাজশাহী মহানগরীর নিউ ডিগ্রী গভমেন্ট কলেজে ভোট সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে বিতরণের কার্যক্রম শুরু হবে।

এবারের নির্বাচনে ১৫৫ টি কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ১৪৮ টি এবং সাধারণ বা ঝুঁকিমুক্ত ৭টি শক্তি কেন্দ্র রয়েছে। এবার ভোটার রয়েছে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন । ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

এদিকে, এই সিটি নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫০০ জন পুলিশ সদস্য, ১৮৬০ জন আনসার সদস্য, ২৫০ জন র‍্যাব সদস্য এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি ৩০ টি ওয়ার্ডের দায়িত্বে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন।

এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ লাইন মাঠে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

ইউ. আদনান/আফ/দীপ্ত নিউজ