শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি দিয়েছেন : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি দিয়েছেন : সিইসি

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি নিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সিইসি, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে ঘন্টাব্যাপি বৈঠক করেন।

বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিইসি। জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। দ্রুতই ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তফসিল।

সিইসি জানান, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আর, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন প্রস্তুত বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

রাষ্ট্রপতির অনুমতি মেলায় এখন যে কোন দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। আর সেই ভাষণেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

 

এসএ/দীপ্ত নিউজ