শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

রাষ্ট্রপতিকে শপথ পড়ানো সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতির শপথ গ্রহণ কে করাবেন, স্পিকার না প্রধান বিচারপতি—এই সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে ১০ মার্চ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী একটি রিট আবেদন করেন। রিটে তিনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের বিধান পুনর্বহালের নির্দেশনা প্রার্থনা করেন। পরদিন ১১ মার্চ রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।

রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।

সোমবার রিটটি হাইকোর্টের কার্যতালিকায় ৪ নম্বর ক্রমিকে ওঠে। এ সময় রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।

বিষয়টি সম্পর্কে ওমর ফারুক সাংবাদিকদের জানান, শুধুমাত্র শুনানির তারিখ নির্ধারণের জন্যই এটি আজ তোলা হয়েছে। এখনো রুলের লিখিত জবাব পাওয়া যায়নি। চূড়ান্ত শুনানির জন্য আদালত আগামী ৭ জুলাই দিন রেখেছেন।

উল্লেখ্য, সংবিধানের ৪র্থ সংশোধনের আগে রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, আর প্রধান বিচারপতিকে শপথ পড়াতেন রাষ্ট্রপতি। কিন্তু ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শপথ গ্রহণের বিধানে পরিবর্তন আনা হয়। পরবর্তীকালে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর দায়িত্ব দেয়া হয় জাতীয় সংসদের স্পিকারকে।