রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামোসের আত্মঘাতী গোলে বার্সেলোনার জয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

স্প্যানিশ লা লিগায় সার্জিও রামোসের আত্মঘাতি গোলে সেভিয়াকে ১০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রায় দুই বছর পরে স্বাগতিক বার্সার বিপক্ষে মাঠে নামলো ডিফেন্ডার সার্জিও রামোস। ম্যাচে তার আত্মঘাতী গোলেই ১০ তে জয় পেয়েছে কাতালান জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। সেভিয়া কিপার ওরজান নাইল্যান্ড আর বার্সেলোনার টের স্টেগেন ম্যাচে একাধিক সেভ করেন। ২২ মিনিটে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করেন বার্সা ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। এই পর্তুগিজের শট গোলরক্ষকে পরাস্ত করলেও ফিরে আসে ক্রসবারে লেগে। ম্যাচের ৩৪ মিনিটে চোট পান বার্সা উইঙ্গান রাফিনিয়া। ইনজুরি গুরুতর হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন এই ব্রাজিলিয়ান।

বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। তবে স্ট্রাইকাররা কোনোমতেই সেভিয়রা জাল খুঁজে পাচ্ছিলেন না। ৭৬তম মিনিটে ১৬ বছর বয়সী লামিলে ইয়ামালের একটি ক্রস ঠেকাতে গিয়ে উল্টো বল নিজেদের জালে জড়িয়ে দেন সার্জিও রামোস। এই আত্মঘাতি গোলেই শেষ পর্যন্ত হারতে হয় সেভিয়াকে।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More