শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রামপুরায় ভবনে আগুন, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রামপুরায় ভবনে আগুন, নিহত ১
ভবনে আগুন

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত আটটার দিকে রামপুরার উলন রোডে একটি ৫ তলা ভবনের চিলেকোঠায় একটি কক্ষে আগুনের ঘটনায় আব্দুল হাই জামালী বিপু নামে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত।

নিহত বিপু মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।

আল/দীপ্ত