শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

রাতে শুরু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাতে শুরু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় ইতালিয়ান ক্লাব নাপোলির প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

একই সময় ইংলিশ ক্লাব আর্সেনালের মুখোমুখি হবে ফ্রান্সের লঁস। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ গ্যালাতাসারে। তার আগে রাত পৌনে ১১টায়, ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হবে ব্রাগা। এছাড়াও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাত ১০টায় নাসাজি মাজান্দারানের বিপক্ষে মাঠে নামবে নেইমারের আল হিলাল।

রাতে চ্যাম্পিয়ন্স লিগে সব চেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ‘সি’ গ্রুপে। যেখানে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির আতিথ্য নেবে চ্যাম্পিয়ান্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। দলীয় শক্তি, রেকর্ড, ফর্ম সবকিছুর বিচারে নাপোলির চেয়ে এগিয়ে রিয়াল।

তবে ইনজুরিতে দলের মূল দুই ডিফেন্ডার এলডার মিলিতাও এবং ডেভিড আলাবাকে পাবে না স্প্যানিশ ক্লাবটি। লম্বা ইনজুরিতে দীর্ঘদিন থেকে মাঠের বাইরে রয়েছে গোলরক্ষক থিবো কোর্তায়া।

 

 

আল আমিন / দীপ্ত সংবাদ