শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও রাজা তৃতীয় চার্লস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজা তৃতীয় চার্লসকে তার ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (৬ মে) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং মহামহিম রাণী ক্যামিলার অভিষেক উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমি মহামান্য রাজার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার অপেক্ষায় আছি।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি (রাষ্ট্রপতি) বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি রাজা তৃতীয় চার্লস এবং রাণী ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আফ/দীপ্ত সংবাদ