শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
সারাদেশ

রাজশাহী হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে ভর্তি ২৭ জন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
রাজশাহী হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে ভর্তি ২৭ জন

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তে হয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। শুরু থেকেই ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস–১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯২ জন রোগী। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছে ৫৮ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ২৫, ৩০, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৫৯৮জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০২ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।