শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহী রেলস্টেশনে পিওএস যন্ত্র প্রদান কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহী রেলস্টেশনে পিওএস যন্ত্র প্রদান কার্যক্রম উদ্বোধন
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসিম কুমার তালুকদার পিওএস মেশিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রেলস্টেশনে পয়েন্ট অব সেলস (পিওএস) যন্ত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকেলে রেলস্টেশন ভবনে বিনা টিকেটে রেলভ্রমণ প্রতিরোধে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পেমেন্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসিম কুমার তালুকদার পয়েন্ট অব সেলস মেশিন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি ৪৫ জন টিটিই ও টিসিকে এ যন্ত্র প্রদান করেন।

পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসিম কুমার তালুকদার বলেন, এ মেশিন ব্যবহারে দ্রুততম সময়ের যাত্রীদের মধ্যে অনলাইন বা অফলাইনে টিকেট ইস্যু করা সম্ভব হবে। এছাড়া টিটিই বা ভ্রাম্যমাণ রেল টিকেট পরীক্ষক দ্রুততম সময়ের মাধ্যমে টিকেট হস্তান্তর হয়েছে কিনা অথবা বিনা টিকেটের যাত্রী কিনা তা যাচাই করতে পারবেন। যাত্রী নগদ অর্থ বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকেটের ভাড়া পরিশোধ করবেন।

তিনি আরও জানান, এই মেশিনে একটি অ্যাপ ইন্সটল করা আছে যা রেলওয়ের টিকেটিং সিস্টেমের প্রধান ডাটাবেসের সাথে সংযুক্ত থাকবে। ফলে মেশিনটির মাধ্যমে অনলাইন ও কাউন্টার থেকে দেয়া টিকেট যাচাই করা যাবে। একই সাথে যে কোন রুটের টিকেট খুব সহজে দেয়া যাবে।

 

এমি/দীপ্ত